Saturday, June 8, 2013

জার্মানি ও হাঙ্গেরিতে লাখ লাখ লোককে সরিয়ে নেওয়াহয়েছে

মধ্য ইউরোপে বন্যা-পরিস্থিতির আরও অবনতি হয়েছে। টানা বর্ষণজনিত এ বন্যায় অস্ট্রিয়ার একাংশ, জার্মানি, চেক প্রজাতন্ত্র, স্লোভাক প্রজাতন্ত্র ও হাঙ্গেরির বহু এলাকা প্লাবিত হয়েছে। এটি মধ্য ইউরোপে এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা। এবে নদীর পানি বেড়ে জার্মানির ড্রেসডেন শহরের প্রায় সব জায়গা তলিয়ে গেছে। স্বাভাবিক উচ্চতার চেয়ে প্রায় সাত মিটার ওপর দিয়ে এ নদীর পানি প্রবাহিত হচ্ছে। মধ্য ইউরোপের দ্বিতীয় বৃহত্তম নদী দানিয়ুবের পানিও বিপৎসীমার ওপরে। এতে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের বহু এলাকা ডুবে গেছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান বলেছেন, তাঁর দেশ সর্বকালের সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হতে যাচ্ছে। আবহাওয়া কর্মকর্তারা বলেছেন, আগামী সোমবার দানিয়ুব নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২৯ ফুট বেশি উচ্চতায় প্রবাহিত হবে। জার্মানির ড্রেসডেন শহর থেকে ইতিমধ্যে কয়েক লাখ ও পূর্বাঞ্চলীয় শহর হালে থেকে ৩০ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। বিবিসি ও এএফপি।

No comments:

Post a Comment