রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতিতে চরম দুর্ভোগে পড়েছেন
সেবা নিতে আসা রোগীরা। আজ সকাল ১১টা থেকে কয়েকজন চিকিৎসককে মারধর ও
লাঞ্ছিত করার অভিযোগে কর্মবিরতি শুরু করেন তারা।

এতে
বহির্বিভাগে আসা রোগীরা দুর্ভোগ পোহাচ্ছেন। হাসপাতাল সূত্র জানা গেছে, এক
রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ১৩ই এপ্রিল রাতে কর্তব্যরত তিনজন চিকিৎসককে
মারধর ও লাঞ্ছিত করে একদল লোক। এতে ওই চিকিৎসকেরা গুরুতর আহত হন। এঁদের
মধ্যে একজন নারী চিকিৎসকও আছেন। এ ঘটনার প্রতিবাদে আজ বেলা ১১টা থেকে
হাসপাতালের চিকিত্সকেরা কর্মবিরতি শুরু করেছেন। কর্মবিরতির কারণে
হাসপাতালের বহির্বিভাগে চিকিত্সা নিতে আসা রোগীরা দুর্ভোগে পড়েছেন।
চিকিৎসা না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন।
No comments:
Post a Comment