অভিনেত্রী সংগীতা বিজলানী একসময় বলিউড মাতিয়েছেন দারুণভাবে। চোখধাঁধানো
গ্ল্যামার আর দাপুটে অভিনয় তাকে বসিয়েছিল হিন্দি ছবির জগতের অন্যতম
শীর্ষস্থানে। সেই সঙ্গে সালমান খানের সঙ্গে ঘটনাবহুল প্রেম দীর্ঘদিন তাকে
রেখেছিল তুমুল আলোচনায়; কিন্তু শেষ পর্যন্ত সালমানের সঙ্গে বিচ্ছেদ আর
ক্রিকেটার আজহারউদ্দিনের সঙ্গে বিয়ের পর বলিউড থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন
সংগীতা।

তবে
নতুন খবর হচ্ছে, ফের বলিউডে ফিরছেন তিনি। পরিচালক ওনিরের শব ছবিতে
গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাকে। জানা গেছে, ছবিতে একজন ফ্যাশন
ডিজাইনারের চরিত্রে অভিনয় করবেন সংগীতা। নারীর বিভিন্ন জটিল সম্পর্ক নিয়েই
তৈরি হবে এ ছবির গল্প। ছবিটির ব্যাপারে সংগীতা বলেছেন, ওনিরের ছবির
চিত্রনাট্য খুব ভাল। আর এ রকমই একটি চরিত্রের মধ্য দিয়েই কামব্যাক করতে
চেয়েছিলাম। উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাস থেকে সংগীতাকে নিয়ে মুম্বইয়ে
শুরু হবে শব ছবির শুটিং।
No comments:
Post a Comment