হেলিকপ্টারে করে গিয়ে চাদপুরের একটি বেসরকারি স্কুল উদ্বোধন করলেন দুই মন্ত্রী।

রোববার
বেলা ১১টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং দুর্যোগ
ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া চাঁদপুরের মতলব
উপজেলায় স্কুলটির উদ্বোধন করেন। স্কুলের প্রতিষ্ঠাতা ইউএস বাংলা গ্রুপের
প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন ঢালী জানিয়েছেন, তিনি হেলিকপ্টার ভাড়া করে দুই
মন্ত্রীকে ঢাকা থেকে সেখানে নিয়ে গেছেন। এ বছরের জানুয়ারি মাসে নিজস্ব
অর্থায়নে নিজ গ্রাম পুটিয়ায় তোফাজ্জল হোসেন ঢালী উচ্চবিদ্যালয়টি নির্মাণ
করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী প্রধান অতিথি এবং দুর্যোগ
ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি
পরিচালনা করেন চিত্রনায়ক রিয়াজ
No comments:
Post a Comment