শতভাগ চাকরিজীবী বনে গেলেন দেশের শীর্ষ মডেল মোনালিসা। বিষয়টি আফসোসের
অথবা বিস্ময়কর হলেও এটাই এখন বাস্তবতা। জানা গেছে, আমেরিকার বাংলা চ্যানেল
‘টাইম টিভি’তে চাকরি নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন তিনি।

এই
টিভি চ্যানেলের অনুষ্ঠান প্রযোজনা এবং উপস্থাপনা দুটোই চালাচ্ছেন
সমানতালে। এর আগে ম্যাজিক ডে ১২.১২.১২ তারিখে অনেকটা হুট করেই
পারিবারিকভাবে আমেরিকা প্রবাসী ফাইয়াজ শরীফ ফাসবিরের সঙ্গে মোনালিসার বিয়ের
আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর ঢাকায় ফিরে আসেন। বিয়ের বিষয়টি
পরিষ্কার করে নতুন জীবনের জন্য দোয়া প্রার্থনা করেন সবার কাছে। নিয়মিত হন
শুটিংয়ে। তবে বিয়ের এক বছর না পেরুতেই মোনালিসার দাম্পত্য জীবনে বিচ্ছেদ
ঘটে। বিচ্ছেদ সংক্রান্ত বিষয়টি নিষ্পত্তি করতেই আমেরিকায় চলে যান মোনালিসা।
কথা ছিল খুব শিগগিরই তিনি দেশে ফিরে নিয়মিত অভিনয়ে ব্যস্ত হবেন। দেশের
বাইরে থেকেও প্রযোজক, পরিচালকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন মোনালিসা।
কিন্তু আর ফেরা হলো না। মাঝে বয়ে গেল প্রায় এক বছর। জানা গেছে, মোনালিসা
এখন টিভি স্টেশনের কাজে রাতদিন একাকার করে ফেলেছেন আমেরিকায়। মোনালিসার
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দেশ থেকে গ্ল্যামার ভুবনের লোভনীয় হাতছানি এড়িয়ে
মোনালিসার বর্তমান সময় বেশ কষ্টেই কাটছে চারদেয়ালে বন্দি থেকে। মোটেই উপভোগ
করছেন না রুটিন বাঁধা চাকরি জীবন। তবুও তিনি এই কঠিন সিদ্ধান্তে উপনীত
হয়েছেন একটি বিশেষ কারণে। কারণটি হলো আমেরিকার গ্রিনকার্ড অর্জন। অবশ্য
মোনালিসার ভাষায়, বর্তমান চাকরি জীবন বেশ উপভোগ করছেন তিনি। বলছেন, এটা
আমার কাছে নতুন আরেকটি জীবন
No comments:
Post a Comment