Wednesday, April 23, 2014

জিএসপি ফিরে পেতে সব শর্তই পূরণ করেছে বাংলাদেশ: শিল্পমন্ত্রী

যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পেতে বাংলাদেশ ইতিমধ্যে প্রায় সব শর্তই পূরণ করেছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। 
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) নেতাদের সঙ্গে এক বৈঠকে শিল্পমন্ত্রী এ কথা বলেন। আজ বুধবার শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আমির হোসেন আমু বলেন, পরিকল্পিত পোশাকশিল্প খাত গড়ে তুলতে মুন্সিগঞ্জের গজারিয়ায় ৮০০ একর জমির ওপর পোশাক শিল্পনগর গড়ে তোলা হচ্ছে। এটি বাস্তবায়িত হলে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা পোশাক শিল্পকারখানাকে পরিকল্পিতভাবে সেখানে স্থানান্তর সম্ভব হবে।
শিল্পমন্ত্রী বলেন, শিল্পায়নের সুবিধার্থে ‘ওয়ান স্টপ’ সার্ভিস দেওয়ার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় আছে।
বৈঠকে অতিরিক্ত শিল্পসচিব ফরহাদ উদ্দিন, আইবিএফবির সভাপতি হাফিজুর রহমান খান, প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী, সহসভাপতি ওমর সেফায়াত কাউসার ও হুমায়ুন রশিদ, পরিচালক প্রীতি চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন।

No comments:

Post a Comment