Wednesday, April 30, 2014

রুদ্ধশ্বাস ম্যাচে কলকাতার হার

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে অবিশ্বাস্য এক ক্যাচ ধরে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ক্রিস লিন। ইতিহাসের সেরা ক্যাচগুলোর মধ্যে একটি হিসেবে গণনা করা হচ্ছে এটিকে। আর মঙ্গলবার আবুধাবি স্টেডিয়াম রাজস্থান রয়্যালস ও কলকাতার নাইট রাইডার্সের মধ্যেকার আরেকটি স্মরণীয় ম্যাচের সাক্ষী হয়ে থাকলো। দুই দলের মধ্যকার ৪০ ওভারের ম্যাচ শেষে এদিন ফল আসেনি। 
পরে সুপার ওভারেও কোন দল জয় পায়নি। শেষ পর্যন্ত জয় নির্ধারন করতে বেশি বাউন্ডারী মারার হিসেবের কাছে যেতে হয়েছে। আর এতে শেষ পর্যন্ত জয় হয়েছে রাজস্থান রয়্যালসের। তারা প্রথম ২০ ও পরের সুপার ওভারে ১৮টি চার ও একটি ছক্কা মেরেছে। আর কলাকতা মেরেছে ১২টি চার ও ৩টি ছক্কা।
এদিন টসে জিতে পথমে রাজস্থান সংগ্রহ করে ৫ উইকেটে ১৫২ রান। জবাবে বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাটিং নৈপুণ্যে ৮ উইকেটে করে রাজস্থানের সমান রান। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে কলাকাতা ২ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১ রান। জবাবে রাজস্থানও সংগ্রহ করে কোন উইকেট না হারিয়ে ১১ রান। ফলে আবারও ম্যাচ টাই হয়। কিন্তু শেষ পর্যন্ত বেশি বাউন্ডারী মারায় এগিয়ে থেকে জয় পায় রাজস্থান। এদিন সাকিব ১৮ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন।
এই জয়ে রাজস্থান ৫ ম্যাচে শেষে ৩ জয় ও ২ হারে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে। আর কলকাতা সমানসংখ্যক ম্যাচে ২ জয় ও তিন হারে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে।

No comments:

Post a Comment