সাঁতারে পাঁচবারের অলিম্পিক চ্যাম্পিয়ন ইয়ান থর্প অস্ত্রোপচার পরবর্তী
গুরুতর রোগসংক্রমণের কারণে বাম হাত হারাতে যাচ্ছেন। এমনটাই শোনা গিয়েছিল।
তবে এযাত্রায় বেঁচে গেলেন মনে হচ্ছে। কয়েক সপ্তাহ হাসপাতালে কাটিয়ে রোববার
ছাড়া পেয়েছেন সবচেয়ে কম বয়সে বিশ্বচ্যাম্পিয়নে স্বর্ণপদক জয়ী এই
অস্ট্রেলিয়ান। বুধবার এক বার্তায় তার ম্যানেজার এই কথা জানান। অ্যাথেন্স
অলিম্পিকে অবসর নিয়ে ২০১২ সালে লন্ডনে ব্যর্থ প্রত্যাবর্তনের পর হতাশাজনক
সময় কাটছিল এই সাঁতারুর। বছরের শুরুতে সিডনির রাস্তার ধারে অবসাদগ্রস্ত
থর্পকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

কিন্তু
কয়েক মাসের ব্যবধানে হাতের অস্ত্রোপচার পরবর্তী অসুস্থতা জেঁকে বসে।
হাসপাতালে ভর্তি হওয়ার পর হাত হারানোর শঙ্কায় পড়েন তিনি। তবে এখন অবস্থা
কিছুটা স্বাভাবিক জানালেন ৩১ বছর বয়সী তারকার ম্যানেজার জেমস আর্সকিন। তিনি
বলেন,‘সংক্রমণ একেবারেই সেরে গেছে এমনটা মনে হতে পারে। কিন্তু আবারও
সংক্রমণ হতে পারে, যেমনটা আগে দুবার হয়েছিল। তবে আমরা আশাবাদী।’ আর্সকিন
এটাও জানালেন, হাসপাতাল ছাড়লেও থর্প পুনর্বাসন ক্লিনিকে এখন যেতে পারছেন
না।
No comments:
Post a Comment