ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ৫ ধাপে আম আদমি পার্টির যে ২০০ প্রার্থী
প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে ৮৬ জনের সম্পদের পরিমাণ কোটি রুপির
ওপরে। নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা এসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রাইটস-এর এক
প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এ
খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস। কোটিপতিদের মধ্যে শীর্ষে রয়েছেন বাঙ্গালোর
সেন্ট্রালের প্রার্থী ও ইনফোসিসের সাবেক সিএফও ভি বালাকৃষ্ণ। তার সম্পদের
পরিমাণ ১৮৯ কোটি। এদিকে দলটির তহবিলে আছে মাত্র ২৫ কোটি রুপি, যা দিয়ে তারা
প্রায় ৪০০ প্রার্থীর সমর্থন দিতে হিমশিম খাচ্ছে। কোটিপতিদের তালিকায়
অন্যদের মধ্যে রয়েছেন অঞ্জলি দামানিয়া (১৯ কোটি), অবসরপ্রাপ্ত জেনারেল আরএস
কাদিয়ান (১৩ কোটি), অভিনেত্রী ও সমাজকর্মী গুল পানাগ (১২ কোটি)। এএপির
প্রার্থিতা পাওয়া সব সংবাদমাধ্যম কর্মীরা কোটিপতিদের তালিকায় রয়েছেন। সবার
ওপরে রয়েছেন গজিয়াবাদ আসনের প্রার্থী ও স্টার নিউজের সাবেক তারকা সংবাদ
পাঠক সাজিয়া ইলমি (৩০ কোটি)। এরপর যথাক্রমে আশুতোশ (৮ কোটি), আশিষ খেতান (১
কোটি) ও জরনাইল সিং (১ কোটি)। আর গুরগাঁও আসনের প্রার্থী ও দলটির প্রধান
কৌশলী যোগেন্দ্র যাদবের সম্পদের পরিমাণ ২ কোটি।
No comments:
Post a Comment