কুষ্টিয়ায় পিকআপ ভ্যান উল্টে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ছয় সদস্য
গুরুতর আহত হয়েছেন। আজ ভোর রাতে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের জুগলিয়া-পালপাড়া
এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ছয়জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

তাদেরকে
রাতেই হেলিকপ্টার যোগে ঢাকার সিএমএইচ-এ স্থানান্তর করা হয়েছে। কুষ্টিয়া
বিজিবি সেক্টরের জিএসও টু মেজর মো: তারেক মাহমুদ সরকার জানান, ঝিনাইদহ
জেলায় বিশেষ অভিযান শেষ করে ফেরার পথে বিজিবি সদস্যদের বহনকারী পিকআপ
ভ্যানটির টায়ার বিস্ফোরিত হয়। এতে ভ্যানটি রাস্তার পাশের গাছের সঙ্গে
ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন সুবেদার মহিউদ্দিন , নায়েক
মিজানুর রহমান, ল্যান্স নায়েক আব্দুল হালিম, ওবায়দুর রহমান , শফিকুল ইসলাম ও
সিরাজুল ইসলাম। তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল
হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মহিউদ্দিন, আব্দুল
হালিম, ওবায়দুর রহমান ও শফিকুল ইসলামকে ভোরেই সিএমএইচে স্থানান্তর করা হয়।
No comments:
Post a Comment