Sunday, April 20, 2014

সিরাজগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০, আটক ৪

সিরাজগঞ্জ: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জ পৌর এলাকার দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। পুলিশ প্রায় ১০ রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে। 
পরে ঘটনাস্থল থেকে চার জনকে আটক করা হয়। রোববার বিকেল ৫টার দিকে পৌর এলাকার বিন্দুপাড়া ও কোল গয়লা মহল্লাবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায়  আধিপত্য বিস্তার নিয়ে পৌর এলাকার বিন্দুপাড়া ও কোল গয়লা মহল্লাবাসীর মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে বিকেলে কোল গয়লা মহল্লার যুবকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিন্দু পাড়া মহল্লাবাসীর ওপর হামলা করে। দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১০ রাউন্ড টিয়ার শেল ওরাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয় পক্ষের চারজনকে আটক করা হয়। পরে আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল সহ শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আবারও সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

No comments:

Post a Comment