আজ রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ২ ডিগ্রি
সেলসিয়াস। যা গত ৫৪ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ১৯৬০ সালে ঢাকায়
তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর
সূত্রে এই তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ
আব্দুর রহমান জানান, বৃষ্টি হলেই তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসবে। শুক্রবার
দেশের বেশকিছু স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কালবৈশাখী ঝড়
বয়ে যেতে পারে। বুধবার রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি
সেলসিয়াস। তাপমাত্রার এই রেকর্ড ছিল গত চার বছরের মধ্যে সর্বোচ্চ। কিন্তু
বৃহস্পতিবার সে রেকর্ড ছাড়িয়ে যায়। শুক্রবার তাপমাত্রা আরো বাড়তে পারে বলে
আবহাওয়াবিদরা জানিয়েছেন
No comments:
Post a Comment