ক‘দিন আগেই একটি ছবিতে বিকিনি পরে ক্যামেরাবন্দি হয়ে ব্যাপক সমালোচনার
মুখে পড়েন সোহা আলী খান। সেই ছবিতে আরশাদ ওয়ারসির সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ
দৃশ্যেও কাজ করেন তিনি। সমালোচনার কারণে তখন বলিউড থেকে অনেকটাই আড়ালে চলে
যান সোহা। কিন্তু প্রেমিক অভিনেতা কুনাল খেমুর সঙ্গে নিজের সম্পর্ক ঠিকই
চালিয়ে যান তিনি। বলিউডের ছবি থেকে দূরে থাকলেও কুনালের সঙ্গে নিয়মিত ডেটিং
করে এই সময়টা পার করেছেন সোহা।

এদিকে
কুনালের সঙ্গে যখন সোহার প্রেমলীলা বেশ জমে উঠেছে ঠিক তখনই একটি কা- ঘটলো।
আর কা-টি ঘটালেন সোহা নিজেই। ক’দিন ধরে প্রিয়দর্শনের একটি কমেডি
থ্রিলারধর্মী ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছেন এই অভিনেত্রী। ছবির নাম আপাতত
রাখা হয়েছে ‘মিস্টার এন্ড মিসেস’। এখানে একজন গ্যাংস্টারের প্রেমিকা
চরিত্রে কাজ করছেন তিনি। কিন্তু নতুন খবর হলো, এই প্রথমবারের মতো কোন ছবিতে
কাজ করতে গিয়ে অর্ধনগ্ন হলেন সোহা। স্নানের একটি দৃশ্যে তাকে এমনভাবেই
দেখবেন দর্শক। শুধুমাত্র এক টুকরো টাওয়াল জড়িয়ে এই দৃশ্যটির শুটিং এরই
মধ্যে সম্পন্ন করেছেন সোহা। ছবিতে তিনি কাজ করছেন তুষার কাপুরের বিপরীতে।
জানা গেছে, তুষারের সঙ্গে রগরগে দৃশ্যেও কাজ করবেন তিনি। তাই ছবিটির
মাধ্যমে এরই মধ্যে আলোচনায় চলে এসেছেন সোহা। এদিকে সোহার অর্ধনগ্ন হয়ে কাজ
করার বিষয়টি নিয়ে মোটেও খুশি নন কুনাল খেমু। অর্ধনগ্ন হয়ে প্রেমিকের তোপের
মুখে পড়েছেন তিনি। এরকম দৃশ্যে আর কাজ না করার হুশিয়ারিও তাকে দিয়ে দিয়েছেন
তার প্রেমিক। তবে বিষয়টি নিয়ে মিডিয়ার কাছে মুখ খোলেননি তারা। এ বিষয়ে
মিডিয়ার করা প্রশ্নে সোহা শুধু এতটুকু বলেছেন, আমি কাজ করতে গিয়ে যে কোন
পোশাক পরতে পারি। এটা আমার ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে আলোচনা-সমালোচনার কিছু
নেই।
No comments:
Post a Comment