‘আমি একজন ফকির। আমার কোনো অর্থ নেই। আমি আপনাদের অর্থে একটি নির্বাচনী
প্রচার চালাব। আপনারাই ঠিক করেন, আপনারা কী চান।’ আজ বুধবার এক পথসভায় আম
আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল নিজেকে ‘আমজনতা’ উল্লেখ করে
এসব কথা বলেন। লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের বারানসি আসনে নিজের
মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে তিনি এক সভায় অংশ নেন।

এ
আসনে বিজেপি থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি লড়াই করছেন। আজ
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, সভায় নরেন্দ্র মোদি ও
কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর নির্বাচনী বিজ্ঞাপনে ‘বিশাল’ অঙ্কের অর্থ
ব্যয়ের সমালোচনা করেন কেজরিওয়াল। এ সময় তিনি উপস্থিত জনগণের উদ্দেশে বলেন,
কী ধরনের গণতন্ত্র তাঁরা চান, তা তাঁদের ঠিক করতে হবে। কেজরিওয়াল বলেন,
‘কেউ কেউ বলেন, মোদি তাঁর প্রচারে বিজ্ঞাপনের পেছনেই খরচ করছেন পাঁচ হাজার
কোটি রুপি। অন্যদিকে রাহুল গান্ধীও প্রচুর অর্থ ব্যয় করছেন। আপনারা
টেলিভিশন, পত্রিকা, বিলবোর্ড সব জায়গায় তাঁদের দেখতে পাচ্ছেন। যদি তিনি
(মোদি) নির্বাচিত হন, তাহলে তিনি পাঁচ লাখ কোটি রুপি বানাবেন।’
আমেথি আসনে রাহুল গান্ধী প্রতারণা করেছেন, এমন অভিযোগ তোলেন আম আদমির এই নেতা। তিনি বলেন, লোকজন তাঁকে বলেছেন, এই পরিবারের সদস্যদের তাঁরা বারবার ভোট দিয়েছেন এলাকার উন্নয়নের আশায়। কিন্তু এমন কিছুই হয়নি এবং তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে তাঁরা মনে করছেন। তিনি বলেন, ‘তাঁরা তাঁকে সরাসরি দেখতে পান না। জনগণ শুধু দেখে তাঁর হেলিকপ্টার মাথার ওপর উড়ছে।...আপনারাই ঠিক করেন আপনারা কি হেলিকপ্টার গণতন্ত্র চান, নাকি যিনি গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় যাচ্ছেন, তাঁকে চান।’

No comments:
Post a Comment