নিজের অভিনয়-পারফরমেন্সের মাধ্যমে অনেক আগেই কোটি দর্শকের হৃদয় জয় করতে
সক্ষম হয়েছেন হলিউড অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ। তবে বর্তমানে কাজ খুব কমিয়ে
দিয়েছেন তিনি। মিডিয়া থেকেও খানিকটা আড়ালে থাকতেই সব সময় পছন্দ করেন এই
অভিনেত্রী। এদিকে দীর্ঘ সময় পর গত কিছুদিন ধরে নিজের নতুন ছবির কাজ করছেন
ডিয়াজ। ছবির নাম ‘দ্য আদার ওম্যান’। এ ছবির টানা শুটিং নিয়ে ব্যস্ত সময় পার
করছেন তিনি।

৪১
বছর বয়সী ডিয়াজ ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি এ ছবির কাজের
সুবাদে হঠাৎ করেই আলোচনা চলে এসেছেন তিনি। ছবির একটি অংশের শুটিং করতে গিয়ে
বিকিনি পরে দৌড়াতে হয়েছে তাকে। তাও আবার শহরের রাস্তায়। ডিয়াজ যখন
শুটিংয়ের সময় বিকিনি পরে রাস্তা দিয়ে দৌড়াচ্ছিলেন তখন অবাক হয়ে যান সবাই।
নিজের এই বিকিনি দৌড় নিয়ে নিজেও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন তিনি। বিষয়টি
জানিয়েছেন তিনি নিজেই। এদিকে ডিয়াজের এই বিকিনি দৌড়টির শুট হয়েছে কমপক্ষে
এক ঘণ্টা। এ সময় প্রিয় অভিনেত্রীকে দুই পিস কাপড়ে দেখার জন্য ভিড় জমে যায়
শুটিংস্থলে। দৌড়রত ডিয়াজকে বেশ বিব্রত দেখাচ্ছিল তখন। কিন্তু কোন কিছুর
পরোয়া না করে শুটিং চালিয়ে যেতে হয়েছে তাকে। এর আগে ডিয়াজ এতো লোকের সামনে
বিকিনি পরে কখনই কাজ করেননি। নিজের এই বিকিনি দৌড় নিয়ে সম্প্রতি একটি টিভি
সাক্ষাৎকারে ক্যামেরুন ডিয়াজ বলেছেন, ছবিটি নিয়ে আমি অনেক আশাবাদী। তবে
সম্প্রতি বিকিনি পরে একটি দৃশ্যের যে চিত্রায়ণ করতে হয়েছে সেটি নিয়ে আমি
বিব্রত ছিলাম। কারণ, বিকিনি হলো বিচের পোশাক। এই পোশাক পরে শহরের রাস্তায়
দৌড়াতে গিয়ে কেমন জানি লেগেছে। মানুষ শুধু হা করে দেখছিলো। কিন্তু শেষ
পর্যন্ত শর্টটি ভালভাবে শেষ করতে পেরেছি। এভাবে এর আগে কখনও ক্যামেরাবন্দি
হইনি। বলতে পারেন প্রথম অভিজ্ঞতা। ছবিতে দৃশ্যটি দর্শকরা কিভাবে নেয় সেটাই
এখন দেখার বিষয়।
No comments:
Post a Comment