
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয় থেকে ‘স্বদেশ’ কবিতার প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: কী দেখে ছেলেটির দিন কেটে যায়?
উত্তর: রূপে অপরূপা আমাদের এই বাংলাদেশ। মাঠে মাঠে ফসলের সমারোহ। বাতাস বয়ে যায় তার ওপর দিয়ে। মনে হয় যেন নদীর ঢেউ মাঠে ছড়িয়ে পড়েছে। অবারিত খোলা সবুজ মাঠ, মাঝেমধ্যে গ্রাম আবার মাঠ। গ্রাম যেন মাঠের সঙ্গে মিশে যায়। মাঠের পর মাঠ চলে গেছে বহুদূর। কোথাও যেন শেষ হচ্ছে না। জনজীবনের এসব বৈচিত্র্য দেখে ছেলেটির দিন কেটে যায়।|
প্রশ্ন: ‘সব মিলে এক ছবি’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: ‘সব মিলে এক ছবি’ বলতে বোঝানা হয়েছে যে নদী, নালা, পাহাড়, সমুদ্র, ফসলের মাঠ, বন, পাখপাখালি, জনজীবনের বৈচিত্র্য—সব মিলে এ দেশ একটি ছবির মতো। শিল্পীর আঁকা ফ্রেমে বাঁধানো ছবিতে যেমন অনেক কিছু একসঙ্গে দেখা যায়, তেমনি মনের দৃষ্টিতে এই দেশের ঋতুবৈচিত্র্য, মানুষের জীবনযাত্রার ধরন, প্রকৃতির অপার সৌন্দর্য—সবকিছুই একসঙ্গে অনুভব করা যায়।
প্রশ্ন: আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নিচের ফরমটি পূরণ করো।
১. শিক্ষার্থীর নাম:
২. বিদ্যালয়ের নাম:
৩. শ্রেণী :
রোল নং:
৪. (ক) শিক্ষার্থীর পিতার নাম:
(খ) শিক্ষার্থীর মাতার নাম:
৫. বর্তমান ঠিকানা:
গ্রাম/সড়ক নং: ডাকঘর/মহল্লা:
উপজেলা: জেলা:
৬. স্থায়ী ঠিকানা:
গ্রাম/সড়ক নং: ডাকঘর/মহল্লা:
উপজেলা: জেলা:
৭. জন্মতারিখ:
৮. যেসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক:
(ক)
(খ)
(গ)
শ্রেণী শিক্ষকের স্বাক্ষর শিক্ষার্থীর স্বাক্ষর
উত্তর:
আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নিচের ফরমটি পূরণ করা হলো:
১. শিক্ষার্থীর নাম: নৌরিন সুলতানা
২. বিদ্যালয়ের নাম: রূপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
৩. শ্রেণী: ৫ম
রোল নং: ১৪
৪. (ক) শিক্ষার্থীর পিতার নাম: আলী নওয়াজ
(খ) শিক্ষার্থীর মাতার নাম: শাহানা বেগম
৫. বর্তমান ঠিকানা:
গ্রাম/সড়ক নং: রূপনগর ডাকঘর/মহল্লা: রামপুর
উপজেলা: চৌদ্দগ্রাম জেলা: কুমিল্লা
৬. স্থায়ী ঠিকানা:
গ্রাম/সড়ক নং: রূপনগর ডাকঘর/মহল্লা: রামপুর
উপজেলা: চৌদ্দগ্রাম জেলা: কুমিল্লা
৭. জন্মতারিখ: ২০.১১.২০০২
৮. যেসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক:
(ক) সাধারণ নৃত্য
(খ) লোকনৃত্য
(গ) একক অভিনয়
আবুল হাশেম নৌরিন সুলতানা
শ্রেণী শিক্ষকের স্বাক্ষর শিক্ষার্থীর স্বাক্ষর
দীদার চৌধুরী, সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা
No comments:
Post a Comment