Wednesday, May 21, 2014

মন ভেঙেছে মিলি সাইরাসের

মন ভেঙেছে বিশ্বনন্দিত পপ তারকা মিলি সাইরাসের। এ কারণেই বেশ ভেঙে পড়েছেন তিনি। বর্তমানে তিনি সব ধরনের কাজ থেকে দূরে রয়েছেন। নিজের মন ভাঙার কথা খোদ নিজেই টুইটার পোস্টের মাধ্যমে জানিয়েছেন মিলি। তবে তার মন ভাঙার কারণটা হলো ফ্লয়েড।
না, তিনি কোন যুবক নন, যে কিনা মিলির মন ভেঙেছেন। ফ্লয়েড হলো মিলি সাইরাসের প্রিয় কুকুরের নাম, যে কিনা সদ্য এক নেকড়ের আক্রমণে মারা গেছে। আর প্রিয় ফ্লয়েড মারা যাওয়ার পর থেকেই বিষণœতায় ভুগছেন তিনি। এদিকে মিলিও সম্প্রতি এন্টিবায়োটিক মেডিসিন সেবনের পর খানিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এখন খানিক সুস্থ তিনি। এ কারণে নিজের ওয়ার্ল্ড ট্যুর বাতিল করেছেন তিনি। তবে নিজের অসুস্থতা থেকেও বেশি মর্মাহত তিনি হয়েছে ফ্লয়েডের মৃত্যুতে। এই মৃত্যুর জন্য নিজেকেই দায়ী মানছেন তিনি। তার অবহেলার কারণেই ফ্লয়েডের এই হাল হয়েছে বলে মনে করছেন মিলি। এ কারণে তার কষ্টের পরিমাণটা বেড়ে গেছে। এ বিষয়ে সম্প্রতি টুইটারে একটি বড় আকারের স্ট্যাটাস পোস্ট করেছেন এই গায়িকা। এখানে তিনি লিখেছেন, আমি কোনভাবেই নিজের চোখের পানি আটকে রাখতে পারছি না। ফ্লয়েডকে হারিয়ে এখন আমার মন পুরোপুরি ভাঙা। এই পৃথিবী কেন সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিলো। আমার মায়ের একমাত্র সন্তান আমি। তেমনি আমার একটি সন্তান ছিল ফ্লয়েড। তার এই মৃত্যুর জন্য আমিই দায়ী। তাকে রক্ষা করার দায়িত্ব আমারই ছিল। আমার এখন কিছুই ভাল লাগছে না।

No comments:

Post a Comment