মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পুকুরের
পানিতে ডুবে আহমদ আবিয়াদ (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার
দুপুর ১২টার দিকে শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত
আবিয়াদ উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হকের একমাত্র
ছেলে। স্থানীয়রা জানা যায়, আবিয়াদ দুপুরে খেলার ছলে পরিবারের সদস্যদের
অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না
পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। একপর্যায়ে পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার
করা হয়। শ্রীমঙ্গল উপজেলার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী
বিষষয়টি বাংলনিউজকে নিশ্চিত করেছেন
No comments:
Post a Comment