রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে
দৌলতদিয়া-খুলনা মহাসড়কে আজ শুক্রবার ভোরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি
সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৩ জন। ভোর সোয়া চারটার দিকে
বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের ফরিদপুর
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলাবিপুর
হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নিজাম খান প্রথম আলোকে জানান, আজ ভোরে ঢাকা
থেকে বরিশালগামী গ্লোবাল পরিবহনের বাসটি মজলিশপুর এলাকায় পৌঁছালে খুলনা
থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে
ঘটনাস্থলে গ্লোবাল পরিবহনের আটজন যাত্রী নিহত ও অন্তত ২৫ জন আহত হন। আহত
ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিত্সাধীন অবস্থায়
আরও দুজনের মৃত্যু হয়। হতাহত যাত্রীদের পরিচয় জানা যায়নি। নিজাম খান জানান,
নিহত ব্যক্তিদের মধ্যে সাতজন পুরুষ, দুজন নারী ও একজন শিশু রয়েছেন। আটজনের
লাশ আলাবিপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে রাখা আছে। দুই বাসের চালক পলাতক।
No comments:
Post a Comment