নেতৃত্বের
সহজাত গুণ রয়েছে তাঁর মধ্যে৷ তবে কেলেঙ্কারিও কম নয় তাঁর৷ কিন্তু
সমালোচনা যেন তাঁর গায়েই লাগে না৷ জনপ্রিয়তাও থাকে অটুট৷ এ জন্য তাঁকে
সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের সঙ্গে তুলনা করা যেতে পারে৷
তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা৷

৭২
বছর বয়সী জুমা এককালে স্বাধীনতাসংগ্রামে লড়েছেন৷ পারিবারিক এক বন্ধুকে
ধর্ষণ এবং দুর্নীতির একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও তিনি রাজনীতিতে বেশ
দাপটের সঙ্গে আছেন৷ এ ছাড়া ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় ব্যয়ে
ব্যক্তিগত বাড়ির জৌলুশ বৃৃদ্ধির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে৷
বর্ণবাদবিরোধী আন্দোলনের নন্দিত নায়ক নেলসন ম্যান্ডেলার স্মরণ অনুষ্ঠানে
জুমাকে টিটকারির মুখোমুখি হতে দেখা গেছে৷ তার পরও তাঁর নির্বাচনী
প্রচারণায় লোকজনের কমতি নেই৷এএনসির মিত্র কনফেডারেশন অব সাউথ আফ্রিকান
ট্রেড ইউনিয়নসের প্রধান এসদুমো দলামিনি বলেন, একজন গৃহকর্মীর ছেলে জুমার
রয়েছে দরিদ্র ও শ্রমিক শ্রেণীর কাছে ‘শক্তিশালী গ্রহণযোগ্যতা’৷ তিনি
জনগণের লোক এবং শ্রমিকদের মতোই বড় হয়েছেন৷
বর্ণবাদী শাসনের যুগে ১০ বছর কারাগারে ছিলেন জুমা৷ তৃণমূল পর্যায়ে ব্যাপক জনসমর্থনের কারণেই তিনি অশিক্ষিত পশুপালক থেকে দেশের সর্বোচ্চ ব্যক্তি হয়েছেন৷ এএফপি৷
বর্ণবাদী শাসনের যুগে ১০ বছর কারাগারে ছিলেন জুমা৷ তৃণমূল পর্যায়ে ব্যাপক জনসমর্থনের কারণেই তিনি অশিক্ষিত পশুপালক থেকে দেশের সর্বোচ্চ ব্যক্তি হয়েছেন৷ এএফপি৷
No comments:
Post a Comment