নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ
ফিসারী ঘাট এলাকার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে
পুলিশ। বুধবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। এর আগে সকালে লাশটি নদীতে ভাসতে
দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে
দুপুরে কেরানীগঞ্জের হাসনাবাদ ফাঁড়ির পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করে।
কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মুকুল জানান, লাশটি উদ্ধার করে
কেরানীগঞ্জ থানার হাসনাবাদ ফাঁড়িতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা
হচ্ছে, মৃত ব্যক্তি পাগল কিংবা মাদকাসক্ত হতে পারে। তার শরীরের কোথাও
আঘাতের চিহ্ন নেই। পড়নে কালো রঙের প্যান্ট ও গেঞ্জি ছিল। তিনি আরো জানান,
২-৩দিন আগে অজ্ঞাত ব্যক্তি নদীতে পড়ে। এর ফলে শরীরের সব অংশে পচন ধরায়
বিকৃত হয়ে গেছে।
No comments:
Post a Comment