আইনজীবী চন্দন সরকারসহ সাতজন নিহতের প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির ডাকে
নারায়ণগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালের কারণে নারায়ণগঞ্জের
অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ রয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচলও
বন্ধ রয়েছে। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
হরতালের সমর্থনে সকালে ১৯ দলীয় জোট শহরে মিছিল করেছে।

নারায়ণগঞ্জের
পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক
রয়েছে। অপ্রীতিকর যে কোনো পরিস্থিতি এড়াতে শহরে বিজিবি, পুলিশ এবং র্যাব
মোতায়েন করা হয়েছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান জানান,
সাত খুনের ঘটনায় নারায়ণগঞ্জের সর্বস্থরের মানুষ হরতাল পালন করছে। হরতালের
সমর্থনে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আইনজীবীদের সমাবেশ হওয়ার কথা
রয়েছে। এদিকে প্যানেল মেয়র নজরুলসহ সাত হত্যার বিচারের দাবিতে আজ থেকে ৪৮
ঘণ্টার কর্মবিরতি শুরু করছেন সিটি করপোরেশনের কাউন্সিলর ও
কর্মকর্তা-কর্মচারীরা। বিএনপি নেতৃত্বধীন ১৯ দলীয় জোটসহ কয়েকটি রাজনৈতিক ও
সাংস্কৃতিক সংগঠন হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে।
No comments:
Post a Comment