Tuesday, May 6, 2014

১১ মিনিটেই শিরোপার আশা কার্যত শেষ লিভারপুলের

মাত্র ১১ মিনিটের ব্যবধানে একটি শিরোপা স্বপ্নের প্রায় মুত্য ঘটেছে ক্রিস্টাল প্যালেসের মাঠে। সোমবার স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত এবারের শিরোপা প্রত্যাশী লিভারপুল ৩-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু এরপর মাত্র ১১ মিনিটের মধ্যেই ম্যাচে চেহারা পাল্টে দেয় স্বাগতিক ক্রিস্টাল প্যালেস। তারা তিনটি গোলই শোধ করে দেয় এই সময়ে। এতে ম্যাচ শেষ হয় ৩-৩ ড্র’তে। 
এই ড্র’র ফলে কার্যত ১৯৯০ সালের পর লিভারপুলের প্রিমিয়ার লীগের প্রথম শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে। এদিন মাঠে নামার আগে ৩৬ ম্যাচে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের পয়েন্ট ছিল সমানÑ৮০। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে ছিল ম্যানসিটি। শিরোপা জয়ের জন্য দুই জন্য মওসুমে নিজেদের বাকি ২ ম্যাচ জেতা ছিল অতি জরুরী। আর এমনটা হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা জিতে নিতো ম্যানসিটি। তাই সোমবারের ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে বড় ব্যবধানে হারানো প্রয়োজন ছিল। কিন্তু সেখানে তারা উল্টো ড্র করে শিরোপা আশা প্রায় শেষ করে দিয়েছে। এখন লিভারপুলের শিরোপা জিততে হলে প্রতিপক্ষের যেনতেনো অমঙ্গল কামনা করলেই হবে নাÑম্যানসিটিকে হারতে হবে দুই ম্যাচেই। কারণ, এক ম্যাচ ড্র ও অপর ম্যাচ হারলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে ম্যানসিটি শিরোপা জিতে নেবে। আর দুই ম্যাচে জিতলে তো কোন কথায়ই নেই।

No comments:

Post a Comment