Monday, May 5, 2014

পিঠে জখম নিয়ে আ. লীগ নেতা হাসপাতালে

সাতক্ষীরায় আজিজুর রহমান (৪২) নামের আওয়ামী লীগের এক নেতা পিঠে জখম নিয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
আজিজুর রহমানের দাবি, গতকাল রোববার রাতে ঘুমন্ত অবস্থায় কে বা কারা তাঁকে গুলি করেছে। 
চিকিত্সক বলছেন, পিঠের জখম গুলি না বোমার আঘাত, তা পরীক্ষা করা ছাড়া বলা যাচ্ছে না। আজিজুর রহমান তালা উপজেলার ইসলামকাটি গ্রামের নাছিমউদ্দিনের ছেলে ও উপজেলার ইসলামকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজিজুর রহমানের ভাষ্য, রাতে নিজের ঘরে তিনি ঘুমিয়ে ছিলেন। রাত তিনটার দিকে কে বা কারা তাঁকে লক্ষ্য করে একটি গুলি ছোড়ে। গুলিটি তাঁর পিঠে বিদ্ধ হয়। পরে তাঁর পরিবারের সদস্যরা তাঁকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সা কর্মকর্তা জ্যোতির্ময় সরকারের ভাষ্য, পিঠের ক্ষতটি গুলির না বোমার, তা পরীক্ষা না করে বলা যাবে না। তবে রোগী আশঙ্কামুক্ত। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, পারিবারিক বিরোধ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

No comments:

Post a Comment