বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. মনিরুজ্জামান মিন্টু বিজয়ী
হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩২ হাজার ২০০ ভোট।

তার
নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফরহাদ হোসেন আক্কাস মৃধা (বিএনপির
বিদ্রোহী প্রার্থী) মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৪২২ ভোট। এ
উপজেলার ২৯টি কেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে এ তথ্য জানা
গেছে। ভোট কারচুপির অভিযোগে ২৯টির মধ্যে একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত
করা হয়েছে। ওই কেন্দ্রের ভোটার সংখ্যার চেয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর
পাওয়া ভোটের সংখ্যা অনেক বেশি। এজন্য এই কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের
প্রয়োজন নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
No comments:
Post a Comment