বুধবার দেশের সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ মিছিল
করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য
জানানো হয়।

এতে
বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক
রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে দায়ের করা মিথ্যা মামলা প্রচলিত ঢাকা
মহানগর দায়রা জজ আদালত থেকে রাজনৈতিক হীন উদ্দেশ্যে আলিয়া মাদ্রাসার বিশেষ
আদালতে স্থানান্তরের প্রতিবাদে দেশব্যাপী এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে
আরও বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও
সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব এ কর্মসূচি ঘোষণা করে সংশ্লিষ্ট
ইউনিটগুলোকে কর্মসূচি যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন।
No comments:
Post a Comment