সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জাল ভোট
দেওয়ার অভিযোগে ফয়সাল আহম্মেদ নাঈম (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
এসময় তার কাছ থেকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের প্রতীকে সিল দেওয়া প্রায়
আটটি ব্যালট বইয়ের ৮শ’ ব্যালট পেপার জব্দ করা হয়। সোমবার ভোটগ্রহণ চলাকালে
সকাল ১১টার দিকে জামতৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা
ঘটে। এ ঘটনার পর ওই কেন্দ্রে এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল।

আটক
ফয়সাল আহম্মেদ নাঈম উপজেলার জামতৈল গ্রামের আব্দুল আলিমের ছেলে। উপজেলা
নির্বাচন অফিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের কামারখন্দ
উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে ১১টার দিকে উপজেলার জামতৈল মডেল
সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে আসেন কামারখন্দ উপজেলা
নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের
একটি দল। এসময় ওই ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে ফয়সাল আহম্মেদ নাঈম
নামে একজনকে আটক করা হয়। এসময় ব্যালট পেপার পরিক্ষা করতে গিয়ে আওয়ামী লীগ
সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের
প্রতীকে সিল দেওয়া আটটি ব্যালট বইয়ের ৮শ’ ব্যালট পেপার তার কাছ থেকে উদ্ধার
করা হয়। এ ঘটনার পর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই কেন্দ্রের
ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী
রিটানিং অফিসার ইশরাত ফারজানা এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ওই
কেন্দ্রটিতে নতুন ব্যালট পেপারে আবারো ভোটগ্রহণ শুরু হয়েছে।
উল্লেখ্য, ষষ্ঠ ও শেষ দফায় অনুষ্ঠিত হচ্ছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচন। এই উপজেলার ৪৪টি ভোটকেন্দ্রে ভোট প্রদান করছে ৮৯ হাজার ৯৯২ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৪৫ হাজার ১৯৫ জন ও নারী ভোটার ৪৪ হাজার ৭৯৭ জন। এ উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

No comments:
Post a Comment