নিরঙ্কুশ জয়ের পরপরই বিশ্বের প্রায় সব
প্রভাবশালী রাষ্ট্রের নেতারা ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে
অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন। বিনয়ের সঙ্গে মোদি ফিরতি বার্তায় তাঁদের
ধন্যবাদও জানিয়েছেন। তবে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র এখন
পর্যন্ত মোদির ধন্যবাদ পাওয়া থেকে বঞ্চিত রয়েছে। আজ সোমবার এনডিটিভির খবরে এ
কথা বলা হয়েছে।

খবরে
বলা হয়, টুইটারে জাপান, রাশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, অস্ট্রেলিয়াসহ বহু
দেশের নেতারা নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছিলেন। মোদি তাঁদের সবাইকে
ধন্যবাদ জানিয়ে টুইটারে ফিরতি বার্তা দেন। অভিনন্দন জানানো নেতাদের মধ্যে
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও আছেন। শুক্রবার নিরঙ্কুশ জয়ের পরে জন
কেরি টুইটারে মোদিকে ধন্যবাদ জানান। তবে এ ব্যাপারে কোনো ফিরতি বার্তা এখনো
মোদি পাঠাননি। মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে ২০০২ সালে সেখানে
ধর্মীয় দাঙ্গায় প্রায় এক হাজার মানুষ নিহত হয়। এদের বেশির ভাগই মুসলমান। ওই
ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো নরেন্দ্র
মোদিকে ভিসা দেওয়া থেকে বিরত ছিল। একই কারণে যুক্তরাজ্যও মোদিকে রয়কট
করেছে। কিন্তু তা সত্ত্বেও শুক্রবার জয়ের পরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড
ক্যামেরন নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন, ‘আগামী
দিনে ভারত ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও শক্তিশালী হবে।’ মার্কিন প্রেসিডেন্ট
বারাক ওবামাও গত শনিবার মোদিকে ফোন করেন। এ সময় তিনি মনমোহন সিংয়ের ব্যাপক
প্রশংসা করেন। ওয়াশিংটনের এমন আচরণের পরও গেল মাসে আন্তর্জাতিক সম্পর্ক
বিষয়ে এক সাক্ষাত্কারে মোদি বলেছেন, ‘একক কোনো ব্যক্তি বা কারও জন্য কারও
সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।’ তবে গত বছরের ডিসেম্বরে ভারতীয়
কূটনৈতিককে হেনস্তার ঘটনা নিয়ে নিউইর্য়কের সঙ্গে দিল্লির সম্পর্কের চরম
অবনতি ঘটে। এরপর সামনের দিকে এই সম্পর্ক কোন দিকে গড়ায়, তার দিকেই তাকিয়ে
আছেন সবাই।
No comments:
Post a Comment