ক্ষণ দেয়া হবে। এডিবি’র দক্ষিণ এশিয়া
বিষয়ক পরিচালক সুংসুপ রা এ ঘোষণা দেন। তিনি বলেন, সরকারি ও বেসরকারি খাতকে
একত্রিত করে নিয়োগদাতাদের ভোকেশনাল ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ
দেয়ার মাধ্যমে আরও ভালো বেতনে চাকরির সুযোগ সৃষ্টি হবে এবং তা চূড়ান্তভাবে
বাংলাদেশের অর্থনীতিকে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করতে সহায়তা করবে।

এ
খবর দিয়েছে অনলাইন পাবলিক ফিন্যান্স ইন্টারন্যাশনাল। ২০১১ সাল থেকে
বাংলাদেশ সরকারের ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিল দক্ষ জনশক্তি
তৈরিতে কাজ করে চলেছে। স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের
আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৭৬০ কোটি টাকারও বেশি। অগ্রাধিকার
ভিত্তিতে ১৫টি খাতকে রাখা হয়েছে এ কর্মসূচির আওতায়। এ কর্মসূচির কাজ শুরু
হবে গার্মেন্টস ও টেক্সটাইল, চামড়া, নির্মাণ, লাইট ইঞ্জিনিয়ারিং,
তথ্যপ্রযুক্তি ও জাহাজ নির্মাণ- এ ৬টি খাতের মধ্য দিয়ে।
No comments:
Post a Comment