এবার
আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে কর্মসূচী ঘোষণা করলো গণজাগরণ মঞ্চের
একাংশ। শুক্রবার শাহবাগে সমাবেশ করে জামায়াত নিষিদ্ধের ব্যাপারে
আইনমন্ত্রীর বক্তব্য রোববারের মধ্যে প্রত্যাহার না করলে সোমবার আইন
মন্ত্রণালয়ের সামনে অবস্থান করার ঘোষণা দেন ইমরান এইচ সরকার।
‘জামায়াত
নিষিদ্ধ নয়’ আইনমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদে শুক্রবার বিকেল শাহবাগে
সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ইমরান এইচ সরকার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান জামায়াত শিবির নিষিদ্ধ করেছিলেন। কিন্তু আওয়ামী লীগের
নেতা-কর্মীরা যখন বলেন জামায়াত শিবির নিষিদ্ধ করা যাবে না’ তখন
স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আওয়ামী লীগ আসলেই বঙ্গবন্ধুর দল কি না।
তিনি বলেন, সরকার আজ নিজেদের রক্ষায় ব্যস্ত। বিদেশি প্রভুরা কি বলছে সরকারের নজর আজ সেদিকে। গণজাগরণ মঞ্চের ৬ দফা বাস্তবায়ন ছাড়া এর একটি কর্মী ঘরে ফিরে যাবে না।
তিনি বলেন, সরকার আজ নিজেদের রক্ষায় ব্যস্ত। বিদেশি প্রভুরা কি বলছে সরকারের নজর আজ সেদিকে। গণজাগরণ মঞ্চের ৬ দফা বাস্তবায়ন ছাড়া এর একটি কর্মী ঘরে ফিরে যাবে না।

এ সময় তিনি আগামী ২ জুনের মধ্যে আইনমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার না করলে সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আইন মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে টিএসটি হয়ে আবার শাহবাগে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন, গণজাগরণ মঞ্চের সংগঠক ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকি আক্তার, ফিদা হুসেইন, শাম্মী আক্তার প্রমুখ।
No comments:
Post a Comment