রাজধানীর পুর্ব রামপুরা এলাকায় এক স্কুল
ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। প্রেমঘটিত কারণে বুধবার সকাল
১০টার দিকে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। নিহত তৃষ্ণা সরকার
রামপুরা একরান্নেসা স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী। তার পিতার নাম শুভাস চন্দ্র
সরকার।

তারা
রাজধানীর পুর্ব রামপুরার মোল্লাবাড়ি এলাকায় থাকেন। নিহত তৃষ্ণা সরকারের মা
মনি সরকার বাংলানিউজকে জানান, স্থানীয় গোপাল নামে একজনের সঙ্গে তৃষ্ণার
প্রেম ছিল। সোমবার দুপুরে তৃষ্ণা কোচিংয়ে যাওয়ার সময় গোপাল তাকে বেড়াতে
নিয়ে যায়। সন্ধ্যার দিকে বাসায় ফিরলে বেড়াতে যাওয়ার অপরাধে তৃষ্ণাকে অনেক
বকাবকি করা হয়। তিনি আরো বলেন, তৃষ্ণাকে বেড়াতে নিয়ে যাওয়ায় গোপালের
পরিবারের সাথেও কথাকাটি হয়। এক পর্যায়ে এই বিষয় নিয়ে রামপুরা বাংলাদেশ
টেলিভিশন (বিটিভি) সেন্টারের সামনে একটি মন্দিরে সালিশ বসানো হয়। এতে
তৃষ্ণাকে অনেক তাচ্ছিল্য করা হয়। কিন্তু সে অনেক কথা বলার চেষ্টা করলে তাকে
কথা বলতে দেওয়া হয়নি। এছাড়া তাদের বিয়ের প্রস্তাব দেওয়া হলেও গোপালের
পরিবার তা মানতে অস্বীকৃতি জানান। এসব কারণেই তৃষ্ণা আত্মহত্যা করতে পারে
বলে ধারণা করছেন মনি সরকার। রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) শরীফ হোসেন
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আত্মহত্যার খবর পেয়ে লাশ
উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য বুধরার বিকেল সাড়ে ৪টার দিকে লাশ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
No comments:
Post a Comment