সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের এনেক্স ভবনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। রোববার ভোর ৫টায় ভবনের নিচ তলার ১১৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

ফায়ার
সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা (এমও) আতাউর রহমান জানান,
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর
চেষ্টা করে। আধাঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ১১৩ নম্বর কক্ষের আইনজীবী
একেএম শফিউদ্দিন জানান, আগুনে কক্ষের গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে গেছে।
বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলেও জানান তিনি।
No comments:
Post a Comment