Tuesday, May 6, 2014

রাজধানীতে সাতজন অস্ত্র ব্যবসায়ী আটক: ডিবি

রাজধানীর যাত্রাবাড়ী থেকে অস্ত্র, গুলি ও বিস্ফোরকসহ সাতজন অস্ত্র ব্যবসায়ীকে আটকের দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। 
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় জানানো হয়, গতকাল সোমবার দিবাগত রাতে এই সাত অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি পিস্তল, ২৮টি গুলি, পাঁচটি ম্যাগাজিন, ছয় কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধারের দাবি করেছে ডিবি। আজ মঙ্গলবার দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ বিফ্রিংয়ে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াডের প্রধান ছানোয়ার হোসেন জানান, রোববার রাতে অভিযান চালিয়ে ভুয়া ডিবি চক্রের আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের সূত্র ধরে গতকাল দিবাগত রাতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ওই সাতজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ছানোয়ার হোসেন দাবি করেন, আটক হওয়া দলটির সদস্যরা অস্ত্র ভাড়া দেয়। বিভিন্ন জায়গায় অস্ত্র সরবরাহ করে। এ ছাড়া সীমান্ত থেকেও অস্ত্র অনে। দলটিতে একজন একজন নারী সদস্য আছেন।

No comments:

Post a Comment