ধর্ষণের
অভিযোগে গ্রেপ্তার হলেন ‘আশিকি-২’ খ্যাত গায়ক-সংগীত পরিচালক অঙ্কিত
তিওয়ারি। প্রেমিকার করা অভিযোগের পরিপ্রেক্ষিতে মুম্বই পুলিশ তাকে গতকাল
সকালে গ্রেপ্তার করে। সঙ্গে গ্রেপ্তার হয়েছেন অঙ্কিতের ছোট ভাই অঙ্কুর
তিওয়ারিও।

জানা
গেছে, প্রেমিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে কয়েক দফা ধর্ষণ করেন অঙ্কিত।
কিন্তু প্রেমিকার পক্ষ থেকে বিয়ের কথা বলা হলেও বারবার তিনি তা এড়িয়ে যান।
বিষয়টি নিয়ে এ গায়কের সঙ্গে বাকবিত-াও হয়েছে তার। সে সময় অঙ্কিতের ছোট ভাই
সেই মেয়েকে হুমকি-ধমকিও দিয়েছেন। এ কারণেই প্রেমিকার অভিযোগের
পরিপ্রেক্ষিতে অঙ্কিত ও অঙ্কুরকে আটক করে পুলিশ। উল্লেখ্য, অঙ্কিত তিওয়ারি
এরই মধ্যে বেশ কিছু ছবিতে গায়ক ও সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন। তবে গত
বছর ‘আশিকি-২’ ছবিতে তার গাওয়া ও সুর করা ‘সুনরাহাহে না তু রো রাহা হু মে’
গানটি আকাশছোঁয়া জনপ্রিয়তা লাভ করে। এর স্বীকৃতি স্বরূপ ফিল্মফেয়ারসহ
একাধিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা সংগীত পরিচালকের পুরস্কারও পেয়েছেন
অঙ্কিত।
No comments:
Post a Comment