স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান
কামাল বলেছেন, ৭ জনকে অপহরণ-খুনের ঘটনায় অভিযোগের তদন্ত চূড়ান্ত পর্যায়ে
রয়েছে। যেকোনো সময় অভিযুক্তদের তালিকা প্রকাশ করা হবে। আর তালিকা অনুযায়ী
অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের একথা জানান তিনি। সাত খুনের
ঘটনায় র্যাবের তিন কর্মকর্তাকে অবসরে পাঠানোর বিষয়ে স্বরাষ্ট্র
প্রতিমন্ত্রী বলেন, উপযুক্ত অভিযোগের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি
বলেন, মূল আসামি ধরতে সারাদেশে রেড এলার্ট জারি করা হয়েছে। সীমান্ত এলাকা
এবং বিমানবন্দরেও সতর্কতা জারি করা হয়েছে। দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে
তালিকা তৈরি করা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন,
নারায়ণগঞ্জের ঘটনায় জড়িত মূল আসামিদের সহযোগী এবং ন্যূনতম সংশ্লিষ্টদেরও
তালিকা হচ্ছে। তালিকা ধরে প্রত্যেকের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া
হবে বলেও জানান তিনি। এমপি পুত্রের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী
বলেন, তদন্তে যাদের বিরুদ্ধেই অভিযোগ পাওয়া যাবে, তাদের প্রত্যেকের
বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
No comments:
Post a Comment