Sunday, May 4, 2014

বাংলাদেশের ওপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা বাংলাদেশের জন্য বিপদ বয়ে নিয়ে আসবে বলে সতর্ক বার্তা দিয়েছেন দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী মন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। তিক্ত বিভক্তি দূর করতে তিনি বাংলাদেশের নেতৃবৃন্দের প্রতি পুনরায় আহ্বান জানান। তিনি বলেন, তীব্র বিরোধ নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর চাপ অব্যাহত রাখবে। কংগ্রেস উপ-কমিটিতে তিনি এসব কথা বলেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। 
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি দুর্গম পথ পাড়ি দিয়ে বাংলাদেশ যাবতীয় উন্নতি করেছে অর্থনৈতিক খাতে। কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা যদি না থাকে তাহলে দীর্ঘমেয়াদে এসব অর্জন ভঙ্গুর ও অস্থায়ী হয়ে পড়বে। তিনি আরও বলেন, বৃহত্তর পরিসরে রাজনৈতিক অংশগ্রহণ ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এশিয়াবিষয়ক উপ-কমিটির প্রধান স্টিভ শ্যাবোট বলেন, বাংলাদেশের রাজনৈতিক সঙ্কটের যদি সমাধান না হয়, তাহলে সহিংসতা বৃদ্ধি পাবে আর মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র একটি দেশ যারা কিনা উদারপন্থি মুসলিম দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে সে পরিস্থিতি পাল্টে যেতে পারে।

No comments:

Post a Comment