Saturday, May 10, 2014

ফেসবুকে স্বীকৃতি পেলেন সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসানকে স্বীকৃতি দিয়েছে সামাজিক যোগাযাগ মাধ্যম ফেসবুক। বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে স্বীকৃতি পেয়েছেন অনেক আগেই।
সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ২০ লাখেরও বেশী অনুসারী নিয়ে এবার সাকিব জানান দিলেন যে মাঠের বাইরে ভার্চুয়াল জগতেও সেরা তিনি। ফেসবুকে ভেরিফাইড হওয়ার পর তথ্যটা নিজের ওয়ালে লিখে সবাইকে অভিনন্দন জানিয়েছেন সাকিব। তার সকল ভক্ত ও অনুসারীকে এই উপলক্ষে জানিয়েছেন ধন্যবাদ।

No comments:

Post a Comment