Thursday, May 8, 2014

আসামে মুসলমান হত্যার প্রতিবাদ

আসামে মুসলমানদের ওপর বোরোদের হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানিয়েছে অল আসাম মাইনরিটি স্টুডেন্ট ইউনিয়ন (এএএমএসইউ)। গত সপ্তাহে সেখানে বোরোল্যান্ড টেরিটোরিয়াল এরিয়া ডিস্ট্রিক্ট (বিটিএডি)র বোরো সন্ত্রাসীরা মুসলামদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। তার হত্যা করে মুসলিম সম্প্রদায়ের কমপক্ষে ৩৪ জনকে। এর প্রতিবাদে টিটিএডিকে ভে েদেয়ার দাবি জানায় বিক্ষোভে অংশগ্রহণকারীরা। 
তারা সহিংসতার দায়ে বিটিএডির প্রধান হাগরামা মোহিলারি সহ জড়িত সবার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানায়। সহিংসতা বন্ধ করতে না পারায় তারা আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের পদত্যাগ দাবি করে। এক ব্যক্তি বলেছেন, গত বৃহস্পতিবার ও শুক্রবার মসালপুর গ্রামে বাইসাইকেলে চড়ে একদল সশস্ত্র মানুষ গিয়ে এলোপাতাড়ি গুলি করে। তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। এ হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছে বিজেপি মাইনরিটি ফ্রন্ট। এর সভাপতি মমিনুল হক বলেছেন, গ্রামবাসীর সন্দেহ রাজ্য সরকার এ সহিংসতায় জড়িত। আসামের বোরো এলাকায় মুসলমানদের বিরুদ্ধে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ার ঘটনা মাঝে মাঝেই ঘটছে। বোরোদের দাবি, সেখানে যেসব মুসলমান বসবাস করছেন তারা বাংলাদেশী অভিবাসী। তারা বোরোদের জমিতে জবরদখল করে আছেন। তবে মুসলমানদের দাবি, তাদের জন্ম হয়েছে ভারতে।

No comments:

Post a Comment