রাজধানীর ধানমন্ডি খেলার মাঠে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে পদক্ষেপ
নেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে ফের বিব্রতবোধ করেছেন হাইকোর্ট
বেঞ্চের এক জন বিচারপতি। রিটটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হকের হাইকোর্ট
বেঞ্চের এক বিচারপতি বিব্রতবোধ করেন। পরে তারা রিটটি প্রধান বিচারপতির কাছে
পাঠিয়ে দেন ।

আদালতে
রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল ও সারা হোসেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি
অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম। এর আগে ২১ এপ্রিল রিটটি দায়ের করেন স্থপতি
মোবাশ্বের হোসেনসহ স্থানীয় ছয় বাসিন্দা। ধানমন্ডির আবাসিক এলাকায় ৮ নম্বর
সড়কসংলগ্ন খেলার মাঠে নির্মাণকাজ প্রসঙ্গে ৯ এপ্রিল রাজধানী উন্নয়ন
কর্তৃপক্ষের (রাজউক) এক চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। এতে বলা
হয়, ওই চিঠি ইমারত নির্মাণ আইনের ৩ ধারার সঙ্গে সাংঘর্ষিক। এর আগে গত ২৮
এপ্রিল রিটটির শুনানিতে বিব্রত বোধ করেন হাইকোর্টের অপর একটি বেঞ্চ।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গণির সমন্বয়ে গঠিত
হাইকোর্ট বেঞ্চে শুনানিতে কনিষ্ঠ বিচারপতি হাবিবুল গণি বিব্রত বোধ করলে
আদালতের কার্যতালিকা থেকে বাদ (আউট অব লিস্ট) দেওয়া হয়।
No comments:
Post a Comment