ভারতের বর্ডার সিক্যিউরিটি ফোর্সের (বিএসএফ) সদস্যরা এক বাংলাদেশীকে
নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। যশোরের শার্শা উপজেলার পুটখালি সীমান্তে এ
ঘটনা ঘটেছে। নিহত তরুণের নাম সিরাজুল ইসলাম (২৫) বলে জানা গেছে।

তিনি
ঝিকরগাছা উপজেলা সদরদপ্তরের আকবর আলির পুত্র। বর্ডার গার্ড বাংলাদেশ
(বিজিবি) ২৩ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর
রহমান বলেছেন, সিরাজুলকে নির্দয়ভাবে পেটায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী
আংড়াইল ক্যাম্পের দায়িত্বরত বিএসএফ’র সদস্যরা। ভোর ৪টার দিকে ভারত থেকে
গবাদিপশু নিয়ে বাংলাদেশ সীমান্তে ঢোকার চেষ্টার সময় তাকে আটক করে বিএসএফ।
বিজিবি জানিয়েছে গবাদিপশু ব্যবসায়ীরা গুরুতর আহত সিরাজুলকে উদ্ধার করলেও,
বাড়িতে ফেরার পথেই তার মৃত্যু হয়।
No comments:
Post a Comment