নারায়ণগঞ্জের বন্দর থানায় আমানউল্লাহ নামের আরেক কাপড় ব্যবসায়ী নিখোঁজ
রয়েছেন। সোমবার সকাল থেকে তার খোঁজ মিলছে না। পরিবারের সদস্যরা ধারণা
করছেন, তাকে অপহরণ করা হতে পারে। আমানের পরিবার থানায় একটি জিডি করেছেন।
তার সূত্র ধরে তার অনুসন্ধান চালাচ্ছে বলে জানিয়েছে বন্দর থানা পুলিশ।
আমানউল্লাহ বন্দরের দক্ষিণ মুছাপুরের মিনার বাড়ি এলাকার মৃত মিছির আলীর
ছেলে।

নারায়ণগঞ্জ
শহরের ২নং রেলগেট এলাকায় তিনি কাপড়ের ব্যবসা করেন। আমানের বড়ভাই মোক্তার
হোসেন জানান, পণ্য কিনতে সকাল ৬টার দিকে ৪ লাখ টাকা নিয়ে বন্দর থেকে
গাজীপুরের দিকে রওনা হন তার ভাই। সকাল ৯টা থেকে তার মোবাইল ফোন বন্ধ
পাচ্ছেন তারা। মোবাইল বন্ধ পেয়ে গাজীপুরের যাদের কাছ থেকে আমানউল্লাহ মাল
কেনে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। কিন্তু আমানউল্লাহ গাজীপুরে যায়নি
বলে জানিয়েছে তারা। তিনি আরও জানান, দুপুর ২টার দিকে তাদের বড় ভাই আমির
হোসেনের মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে একটি কল আসে । ফোনে অপরিচিত এক
ব্যক্তি আমানউল্লাহকে টঙ্গীতে খোঁজার পরামর্শ দেন। এরপর টঙ্গী, গাজীপুর
এবং এর আশপাশে আমরা খুঁজে এসেছি, কিন্তু তাকে পাইনি। কোথাও খুঁজে না পেয়ে
রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে আমানের পরিবার।
No comments:
Post a Comment