আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য
সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, নারায়ণগঞ্জ ও ফেনীর ঘটনায় সবাই বিব্রত। এটা
অপরাজনীতি ও দুঃশাসনের ফল। এ থেকে বের হতে হলে সরকারকে দলনির্ভর হওয়ার
পরামর্শ দেন তিনি।

সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, তৃণমূল থেকে নির্বাচনের মাধ্যমে দলকে সুসংগঠিত করতে হবে। কারণ সুসংগঠিত দল ও সুশৃঙ্খল রাজনীতি এ সরকারকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে পারবে।
তিনি বলেন, নিয়ম, দুর্নীতিবাজ ও উচ্ছৃঙ্খল গুটিকয়েক নেতার দায় দল নিতে পারে না। এদের কোনো রকম অপরাধ সহ্য করা হবে না। আমাদের সুস্থ রাজনীতিতে ফিরে আসতে হবে। তাহলেই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে।
প্রবীণ এই আওয়ামী লীগ নেতা বলেন, ভারতে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার আসে, সরকার যায়। তবে তাদের পররাষ্ট্র নীতির কোনো পরিবর্তন হয় না। এ নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদেরকে বলতে চাই ভারতের পররাষ্ট্র নীতি বলবৎ থাকবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয়, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment