Tuesday, May 6, 2014

ক্লুনির কোটি টাকার আংটি

আমাল আমালুদ্দিনের হূদয়ের আঙিনায় নিজের ঠাঁই করে নিতে বহু কাঠখড় পোড়াতে হয়েছে জর্জ ক্লুনিকে। আমাল যেন ক্লুনির বহু আরাধ্য ফসল। হবু স্ত্রীর জন্য বিয়ের আংটিটাও সে রকমই মহামূল্যবান না হলে চলে? একটা আংটির জন্যই ক্লুনি সাড়ে সাত লাখ ডলার খরচ করেছেন। 
বাংলাদেশি মুদ্রায় যেটির দাম প্রায় ছয় কোটি টাকা! সাত ক্যারেটের হিরার আংটিটি প্লাটিনামের ওপরে বসানো। এক আংটির পেছনেই এত খরচা! চমকে উঠবেন না। বিয়েতে ক্লুনি নাকি আরও রাজকীয় সব কাণ্ডকারখানা করবেন! আইএএনএস।

No comments:

Post a Comment