দেশব্যাপী আইনশৃঙ্খলার অবনতি অপহরণ, হত্যা
ও গুমের প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টি মানববন্ধন কর্মসূচি পালন
করেছে। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন
অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে
বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর এম
আরিফুর রহমান, আলমগীর হোসেন পাটওয়ারী, পৌর জাতীয় পাটির সদস্য সচিব মো.
হাবিব উল্লাহ, জাতীয় পার্টির সদর পশ্চিম আহ্বায়ক নুরুল আবদিন পরান, সদস্য
সচিব জাকির হোসেন হাওলাদার, সদর উপজেলা সদস্য সচিব একেএম মহিউদ্দিন, মুরাদ
হাসান, জহিরুল ইসলাম, জেলা যুব সংহতির আহ্বায়ক সিহাব উদ্দিন, সদস্য সচিব
জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্র সমাজের আহ্বায়ক আরমান হোসেন ও যুগ্ম আহ্বায়ক
নুরুল আমিন রিয়াজ প্রমুখ। এসময় বক্তারা, দেশব্যাপী আইনশৃঙ্খলার অবনতিতে
গভীর উদ্বেগ প্রকাশ করে অপহরণ, গুম ও খুনের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও
দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
No comments:
Post a Comment