Monday, May 19, 2014

রূপে-গুণে সালমা হায়েক

কানের লালগালিচায় ভিড়ের মধ্যে আরও একবার বড়সড় আলোড়ন৷ উৎসবে হাজির সালমা হায়েক৷ ম্যাজেন্টা গাউনে কী অসাধারণ দেখাচ্ছে মেক্সিকান অভিনেত্রীকে! 
সংগীতের মূর্ছনা আর লোকজনের উল্লসিত চিৎকারের মধ্যে সালমা নামলেন লালগালিচায়৷ তারপর আচমকা দেখালেন একটি বিশেষ প্ল্যাকার্ড৷ ‘ব্রিং ব্যাক আওয়ার গার্লস’, আমাদের মেয়েদের ফিরিয়ে আনো৷ নাইজেরিয়ার অপহৃত ৩০০ স্কুলছাত্রীকে উদ্ধারের আবেদন জানাতেই নাকি সালমার এই আহ্বান৷ সব মিলিয়ে সালমা রূপেও মুগ্ধ করলেন, গুণেও৷

No comments:

Post a Comment