Wednesday, May 21, 2014

পরিবেশ সচেতনতায় এমপিদের সাইকেল র‌্যালি বৃহস্পতিবার

পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাইকেল র‌্যালি করবেন সংসদ সদস্যরা। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে র‌্যালিটি শুরু হবে। 
মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সাইকেলের জন্য আলাদা লেন করার দাবিতে এ র‌্যালি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ। বুধবার বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তিনি একথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন- কমিটির সদস্য অ্যাডভোকেট টিপু সুলতান, গোলাম রব্বানী, নবী নেওয়াজ। হাছান মাহমুদ বলেন, আমরা কমিটির সদস্যরাই প্রথমে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এ উদ্যোগ নিয়েছি। অন্যান্য সংসদ সদস্য ও পরিবেশ সচেতন মানুষ র‌্যালিতে অংশ নেবেন বলে আশা করি। তিনি বলেন, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে র‌্যাব পুলিশকে সঙ্গে নিয়ে সাঁড়াশি অভিযানের সুপারিশ করা হয়েছে কমিটির পক্ষ থেকে। এ ছাড়া চট্টগ্রামের ডিসি হিল পার্কের গাছ কাটায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

No comments:

Post a Comment