Monday, May 19, 2014

লিবিয়ার পার্লামেন্টে হামলা, নিহত ২

লিবিয়ার পার্লামেন্টে ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে ২ জন নিহত হয়েছে। পার্লামেন্টের কার্যক্রম রহিতকরণ ও লিবিয়াকে কট্টরপন্থীমুক্ত করতে সেনাবাহিনীর দলত্যাগী এক অবসরপ্রাপ্ত জেনারেলের প্রতি আনুগত্যের দাবি জানিয়েছে হামলাকারীরা। 
মিলিশিয়া বাহিনীর এক মুখপাত্র নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে সরকারকে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানিয়েছে। এদিকে বন্দুকধারীরা পার্লামেন্ট ভবনে হামলা চালিয়ে চলে যাওয়ার পর সেখান থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। রাজধানী ত্রিপোলির চতুর্দিকে গোলাগুলি ছড়িয়ে পড়ে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও অনলাইন বিবিসি। এদিকে কারা পার্লামেন্ট ভবনে হামলা চালিয়েছে, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তেব সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল খলিফা হাফতারের অনুগতরা এর আগে এক প্রচারণায় বলেছিলেন, খলিফার বাহিনী ও সহযোগী মিলিশিয়ারা লিবিয়াকে ইসলামী কট্টরপন্থীমুক্ত করতে পার্লামেন্টে হামলার পরিকল্পনা করছে। এদিকে লিবীয় সরকারের এক ঘোষণায় বলা হয়েছে, বেশ কয়েকটি বড় ধরনের ধারাবাহিক হামলা ও সংঘর্ষ সত্ত্বেও তাদের হাতে দেশের নিয়ন্ত্রণ রয়েছে। ২০১১ সালে লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর লিবিয়ার শীর্ষ নেতৃবৃন্দ দেশটির স্থিতিশীলতা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। পরিকল্পিত নতুন সংবিধান এখনও অলিখিত অবস্থাতেই রয়েছে। গত মার্চ মাস থেকে এ পর্যন্ত ৩ বার প্রধানমন্ত্রীত্ব পেয়েছেন।

No comments:

Post a Comment