অপু বিশ্বাস ও ববি চলচ্চিত্রের এই সময়ের
আলোচিত দুটি নাম। দু‘জনই বেশ ব্যস্ত বিভিন্ন ছবি নিয়ে। এসব ছবিতে ববি অভিনয়
করছেন শাকিব খান, আনিসুর রহমান মিলন, বাপ্পী, সাইমন প্রমুখ নায়কের
বিপরীতে। অন্যদিকে অপু বিশ্বাস করছেন শুধুই শাকিব খানের সঙ্গে।

এ
প্রসঙ্গে অপু বলেন, আজকের অপু বিশ্বাস শাকিব খানের কল্যাণেই। তার সঙ্গে
আমার জুটি হয়ে পর্দায় আসা দর্শক বেশ ভালভাবে নিয়েছেন। একের পর এক ছবির মধ্য
দিয়ে জুটি হিসেবে লাখো-কোটি মানুষের ভালবাসা পেয়েছি, একজন অপু বিশ্বাস
হয়েছি। আর বাংলাদেশ চলচ্চিত্রের সুপারস্টার নায়ক বলতে তো শাকিব খানই। তাকে
ছাড়া অন্য কার সঙ্গে অভিনয় করবো! তবে ববি বলেছেন ভিন্ন কথা। সব নায়কের
সঙ্গেই অভিনয় করতে চান তিনি। বলেন, অনন্ত, এরপরে একসঙ্গে কাজী মারুফ ও
আনিসুর রহমান মিলন, এরপর শাকিব খান, সবশেষ বাপ্পীর সঙ্গেও জুটি হয়ে
প্রেক্ষাগৃহে আসা হয়েছে। আমি আসলে সবার সঙ্গে কাজ করতে চাই। কোন ফিক্সড
জুটির হয়ে থাকতে চাই না। এরই মধ্যে সাইমনের সঙ্গে জুটি হয়ে একটি ছবির শুটিং
শেষ করেছি। ইমনের সঙ্গেও একটি ছবিতে অভিনয় করছি। এদিকে এ দু’ নায়িকা
একত্রে এক ছবিতে পর্দায় এখনও আসেননি। তবে আসছে ঈদে তারা এক ছবির মধ্য দিয়ে
একত্রে পর্দায় আসবেন বলে জানা গেছে। ছবির নাম ‘হিরো (দ্য
সুপারস্টার)’। এস.কে ফিল্মসের ব্যানারে নির্মাণাধীন এ ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। ছবিতে অপু ও ববির নায়ক শাকিব খান। এ ছবিতে শাকিব খান দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। বর্তমানে ঢাকাতে ছবির শুটিং চলছে। শুটিংয়ে দু’জনেই অংশ নিচ্ছেন। আগামী সপ্তাহে শাকিব খানকে নিয়ে অপু-ববি একসঙ্গে উড়াল দেবেন লন্ডনে। সেখানেও তারা একত্রে শুটিংয়ে অংশ নেবেন। ‘হিরো (দ্য সুপারস্টার)’ ছবির তিনটি গানের চিত্রায়ণ হবে সেখানে। অপু ও ববি আলাদাভাবে একটি করে গানে অংশ নিলেও একত্রে একটি গানেও অংশ নেবেন। তিনটি গানেই তাদের সঙ্গে থাকবেন শাকিব খান। একসঙ্গে উড়াল দেয়া প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, আমি এর আগে থাইল্যান্ড, মালয়েশিয়ায় শুটিং করেছি। এবারই প্রথম লন্ডনে শুটিং করতে চলেছি। সঙ্গে আছে শাকিব খান ও ববি। আশা করছি বেশ ভালই মজা হবে। অন্যদিকে ববি বলেন, প্ল্যান খুব সুন্দর। আমার পছন্দ হয়েছে। আশা করছি অপু বিশ্বাস, শাকিব খান ও আমার এই ছবিটির বেশ ভাল নির্মাণ হবে এবং দর্শক পছন্দ করবেন। উল্লেখ্য, ‘হিরো (দ্য সুপারস্টার)’ ছবিটি আসছে ঈদে মুক্তির অপেক্ষায় জোর প্রস্তুতিতে রয়েছে। ছবিতে মূল চরিত্রে আরও অভিনয়ে আছেন উজ্জল, মিশা সওদাগর, ডন, ইলিয়াস কোবরাসহ অনেকে।

No comments:
Post a Comment