ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়ার স্ত্রী ও দুই সন্তান বাংলাদেশ ছেড়েছেন।

শুক্রবার
সকালে তাঁরা আসাম সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। আজ রোববার টাইমস
অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ১৪ মে অনুপ চেটিয়ার
স্ত্রী মনিকা বড়ুয়া এবং ছেলে জুমন (২২) ও মেয়ে বুলবুলি (১৮) ঢাকা
ছাড়েন। অনুপ চেটিয়া বর্তমানে বাংলাদেশে নিরাপত্তা হেফাজতে আছেন। তাঁকে
ভারতের কাছে হস্তান্তর করা হতে পারে। চেটিয়ার পরিবার ১৯৯৫ সাল থেকে ঢাকায়
একটি ভাড়াবাড়িতে বাস করছিলেন। বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১৯৯৭
সালে ঢাকায় গ্রেপ্তার হন উলফার সাধারণ সম্পাদক। দণ্ডের মেয়াদ শেষ হলেও
এখনো কারাগারে আছেন তিনি।
No comments:
Post a Comment