Sunday, May 18, 2014

হত্যা মামলায় র‌্যাব কর্মকর্তাদের কেন গ্রেপ্তার নয়

র‌্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে.কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ ও মেজর আরিফ হোসেনকে কেন খুনের মামলায় গ্রেপ্তার দেখানো হবে না তা জানতে চেয়ে কারন দর্শানোর নোটিশ দিয়েছে আদালত। 
মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশীদ মন্ডলকে আজ  এ নোটিশ দিয়েছেন জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিন। চার দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে র‌্যাবের সাবেক দুই কর্মকর্তাকে গ্রেপ্তারের পর গতকাল তাদের ৫৪ধারায় গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। গতরাতে লে. কমান্ডার রানাকেও গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ওই রিমান্ড শুনানির সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খানসহ অন্য আইনজীবীরা ওই দুই কর্মকর্তাকে সাত খুনের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে আজ আদালত কারণ দর্শানোর ওই আদেশ দেন।

No comments:

Post a Comment